আমার মসজিদ
মসজিদ খুঁজুনলিডারবোর্ড
আমার মসজিদ

বাংলাদেশের সকল মসজিদের তথ্য নিয়ে একটি সমৃদ্ধ ডিরেক্টরি। আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সকলের কাছে পৌঁছে দিতে কাজ করছি।

লিঙ্ক

  • মসজিদ খুঁজে দেখুন
  • অবদানকারী তালিকা
  • নতুন মসজিদ যোগ করুন
  • লগ ইন

কমিউনিটি

  • আমাদের সম্পর্কে
  • গাইডলাইন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

© 2026 amarmasjid. All rights reserved.

Developed by Joymkrishna•Edited by Mahtaf

নির্দেশিকা ও নিয়মাবলী

প্ল্যাটফর্মের মান বজায় রাখতে তথ্য যুক্ত করার পূর্বে অনুগ্রহ করে নিচের নিয়মগুলো সতর্কতার সাথে পড়ে নিন।

সঠিক তথ্য প্রদান (Accuracy)

  • মসজিদের নাম এবং বর্ণনা অবশ্যই বাংলায় লিখতে হবে। বানান ভুল এড়াতে জমা দেওয়ার আগে রিচেক করে নিন।
  • মসজিদটি যে জেলায় এবং উপজেলায় অবস্থিত, ড্রপডাউন থেকে ঠিক সেটিই নির্বাচন করুন।
  • বর্ণনায় মসজিদের ইতিহাস, প্রতিষ্ঠাকাল, এবং প্রধান উৎসব সম্পর্কে বিস্তারিত লিখলে তা অধিক গ্রহণযোগ্য হবে।
  • কোনো রকম অসম্পূর্ণ বা অস্পষ্ট তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।

সঠিক লোকেশন (Google Maps)

  • মসজিদের সঠিক লোকেশন গুগল ম্যাপস থেকে কালেকশন করতে হবে।
  • গুগল ম্যাপসের লিংকটি সরাসরি এড্রেস বার থেকে কপি করে পেস্ট করুন। লিংকটি যেন কাজ করে তা চেক করে নিন।
  • ভুল লোকেশন দেওয়া থাকলে মডারেটর সেটি বাতিল (Reject) করতে পারেন। যাতায়াতের উপায় অংশে বাস বা ট্রেনের রুট বিস্তারিত উল্লেখ করুন।

ছবি আপলোড সংক্রান্ত (Photos)

  • মসজিদের ছবিগুলো অবশ্যই উচ্চ মানের (High Resolution) এবং পরিষ্কার হতে হবে। অন্ধকার বা অস্পষ্ট ছবি গ্রহণযোগ্য নয়।
  • কভার ছবি হিসেবে এমন ছবি দিন যাতে মসজিদের পুরো কাঠামো বা প্রধান ফটক ভালোভাবে বোঝা যায়।
  • ব্যক্তিগত ছবি, সেলফি বা মানুষের ভিড় আছে এমন ছবির চেয়ে মসজিদের স্থাপত্য, নকশা এবং পরিবেশের ছবিকে প্রাধান্য দিন।
  • অন্যের তোলা ছবি বিনা অনুমতিতে আপলোড করবেন না (কপিরাইট ইস্যু)। নিজে তুলে আপলোড করার চেষ্টা করুন।

মডারেশন প্রসেস এবং পয়েন্ট

আপনার দেওয়া প্রতিটি তথ্য (নতুন মসজিদ, এডিট সাজেশন, ছবি আপলোড) সরাসরি ওয়েবসাইটে প্রকাশ হওয়ার আগে আমাদের মডারেটর প্যানেল দ্বারা পর্যালোচনা (Review) করা হয়।

  • তথ্য সঠিক হলে সেটি Approve করা হবে এবং আপনি নির্দিষ্ট পয়েন্ট পাবেন।
  • ভুল তথ্য, অস্পষ্ট ছবি বা স্প্যাম মনে হলে তা Reject করা হবে। রিজেক্ট হলে পেনাল্টি হিসেবে পয়েন্ট কাটা যেতে পারে।
  • পয়েন্টের মাধ্যমে লিডারবোর্ডে আপনার অবস্থান নির্ধারিত হয়। সঠিক তথ্য দিয়ে কমিউনিটিকে সাহায্য করে পয়েন্ট অর্জন করুন।